কানাডায় টিকটকের ব্যবসায় বন্ধের নির্দেশ
চীনের বাইটড্যান্ডের মালিকানাধীন টিকটকের ব্যবসায় বন্ধের নির্দেশ দিয়েছে কানাডা। জাতীয় নিরাপত্তা শঙ্কার বিষয়টি থেকেই এই নির্দেশনা দেয়া হয়েছে। যদিও দেশটিতে কনটেন্ট তৈরি ও টিকটক ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা দেয়নি কানাডার সরকার। খবর রয়টার্স।
এক বিবৃতিতে কানাডার উদ্ভাবনমন্ত্রী ফ্রানকোইজ-ফিলিপ জানান, কানাডাতে বাইটড্যান্সের প্রতিষ্ঠিত টিকটক টেকনোলজি কানাডা ইনকর্পোরেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। জাতীয় নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছর অটোয়া কানাডাতে টিকটকের বিনিয়োগ ও ব্যবসায় পরিধি বৃদ্ধি বিষয়টি তদন্ত করা শুরু করে। কানাডার আইন অনুসারে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করতে পারে। তবে এমন বিনিয়োগের বিষয়ে বিস্তারিত জানাতে পারবে না দেশটি।
কানাডার সরকারের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছে টিকটক।
ডিবিটেক/বিএমটি







